1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে পিরোজপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সিও অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প ও উন্নয়ন, তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এদিকে মে দিবস উপলক্ষে শহরের টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল আয়োজনে শ্রমজীবী মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓