1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

ইন্দুরকানিতে অনশনের দুইদিন পর এক সন্তানের জননীর সঙ্গে প্রেমিকের বিয়ে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে অনশনের দুদিন পর প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে এক সন্তানের জননীর। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইন্দরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে প্রেমিক অসিম রায় (২৬) এর পরিবারের সম্মতিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মহিসচরনী গ্রামের অনশনরত প্রেমিকা পূজা মণ্ডল (২৪) এর এ বিয়ে হয়। পূজা মণ্ডল বলেন, অসিম রায়রে সঙ্গে ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল। নবম শ্রেণিতে পড়ার সময় আমাদের প্রেমের সম্পর্ক হয়েছে। আমার ইচ্ছে না থাকা স্বত্বেও, আমার পরিবার প্রথমে একটি ছেলের সঙ্গে বিবাহ দিলে সেখানে সাত দিন থেকে চলে আসছি। পরে কচুয়া উপজেলার বানবাড়িয়া এলাকায় আরও একটি ছেলের সঙ্গে জোর করে আমাকে বিয়ে দেওয়া হয়, সে ঘরে আমার একটি মেয়ে রয়েছে। পরে এই স্বামীকেও প্রেমিক অসিম রায় ডিভোর্স দিতে বলে। পরে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি। তখন বাবার বাড়িতে প্রায় তিন বছর ছিলাম। এখানে আমার কাছে অসিম মাঝে মধ্যে আসতো। অসিম রায়কে বারবার বিয়ের কথা বলা হলে। তখন তিনি বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যেতেন। যার জন্য আমি অসিমের বাড়িতে এসে অনশনে বসেছিলাম। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘এক সন্তানের মা বিয়ের দাবিতে অনশন করেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারের সম্মতিতে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তাদের বিয়ে দিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓