1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পিরোজপুর শহরের যানজট দুরীকরণ, দুর্ঘটনা কমানো এবং যৌক্তিক বাস ভাড়া কার্যকরের দাবিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরের যানজট দুরীকরণ, দুর্ঘটনা কমানো এবং যৌক্তিক বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (১৬ মে) সকালে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির আহবায়ক মইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন অত্যাধিক ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োজন বলে জানান তিনি। এছাড়াও সকল রুটে চলাচল -রত বাসে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়াা অর্ধেক করা এবং যাত্রীদের সাথে ভাল ব্যবহার, সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি আকারে দেয়া হবে বলে জানান আহবায়ক।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা কৃষিব্যাংকের সাবেক ডিজিএম মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহবায়ক সাংবাদিক খালিদ আবু, ব্যবসায়ী জাহাঙ্গির হোসেন মিঠু, উন্নয়ন কর্মী মো: নাসির উদ্দিন ও নারীনেত্রী লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও মো: নাইম উদ্দিন আকন প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, দৈনিক পিরোজপুরের কথার ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, ডেইলি স্টার ও ডিবিসির জেলা প্রতিনিধি মো হাবিবুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি হাসান মামুন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো: কবির হোসাইন, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মাসুদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো: নুরউদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধির প্রতিনিধি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓