1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ইন্দুরকানি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :

“তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে মাদকের কুফল বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক আন্দোলন শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১ টায় কলেজের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, ইন্দুরকানি থানার ওসি তদন্ত মোঃ আলী রেজা।
আলোচনা সভা শেষে কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে মাদকবিরোধী খাতা ও লিফলেট বিতরণ করা হয় এবং সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓