1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ফুলপুরে গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষ্যে  দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর সংবাদদাতা :

গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। উপজেলা প্রশাসন এর আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম  সীমা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও স্থানীয় পর্যায়ে যে কোন সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই।জানা যায়, ইউনিয়নের সদস্যদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম দিন উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর ও ফুলপুর এই ৫ ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় বক্তব্যে গ্রাম আদালত গঠন, ধারা, প্রয়োগ ও এর জনগুরুত্বসহ বিভিন্ন সুফল সম্পর্কে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ফুলপুর থানার ওসি আব্দুল হাদি। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, গ্রাম আদালতের ফুলপুর কো-অর্ডিনেটর তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া ও বওলা ইউনিয়নের সদস্যদেরও গ্রাম আদালত বিষয়ে ২২ মে একই স্থানে ও একই সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓