1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। একইসাথে উদ্বোধন হয়েছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার।বুধবার (২১মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন. পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।এ সময় বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।মেলায় জেলার ৩৩ টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓