1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনুল ইসলাম মনির মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ ইয়াহিয়া, আব্দুল হক, যুথিকা কুণ্ড, সুচরিতা কুন্ড, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্র অভিভাবক সাখাওয়াত হোসেন, সালমা বেগম প্রমুখ। প্রধান শিক্ষক তার বক্তব্য বলেন, আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয় এসে খোঁজখবর নিয়ে যাবেন।তাহলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয় আসলে অতিরিক্ত প্রাইভেট পড়ার দরকার হয় না। বিদ্যালয়ে শিক্ষার্থীরা যতক্ষণ থাকে ততক্ষণ দায়িত্ব আমাদের। শিক্ষার্থীরা বেশিরভাগই বাড়িতে অবস্থান করে তখন আপনাদের তাদের উপর খেয়াল রাখতে হবে। নিয়মিত পড়াশোনা করে কিনা, কোথায় আড্ডা দেয় কার সাথে চলাফেরা করে তার দায়িত্ব আপনার এবং আমাদের উভয়ের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓