1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সিগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন পেদা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত পেদা বরগুনা জেলার আমতলী উপজেলার চাউলো বাজার এলাকার নাসির পেদার ছেলে। পুলিশ জানান, মুন্সীগঞ্জ পুলিশ সুপারের দিক নির্দেশনায় শনিবার ভোর সাড়ে জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুস শফিউল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরস্থ মোঃ পারভেজ ফরাজীর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মোঃ সাহাবুদ্দিন পেদাকে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে তার কথা মতে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৭ পোটলা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অবৈধ বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।অভিযুক্ত মো. সাহাবুদ্দিন পেদার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓