1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

পিরোজপুরের ৮ গ্রামে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫৩০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পিরোজপুরের মঠবাড়িয়া, কাউখালী ও নাজিরপুর উপজেলার আট গ্রামের ৭০০ পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন।বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এসব উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর কোরবানি করেন মুসল্লিরা। এসব এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠাবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ৬০০ পরিবার ১৩০ বছর ধরে শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মরহুম হজরত মাওলানা জান শরিফ ওরফে শাহে আহম্মদ আলীর অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করে আসছে। সকাল ৯টায় মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে ও সাড়ে আটটায় কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে ঈদের জামাত হয়।এছাড়া কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে ৪০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭০টি পরিবার ঈদ উদ্‌যাপন করছে।সকাল সোয়া আটটায় কাউখালী উপজেলার শিয়ালকাঠির মোল্লাবাড়ি মসজিদ উদ তাকওয়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ পড়ান মাওলানা মহিউদ্দিন।তিনি বলেন, ২০১০ সাল থেকে তাঁরা বিশ্বের যেকোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓