1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

নেছারাবাদের একটি স্কুলের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের পনের জন মেয়ে শিক্ষার্থী মাথা ঘুরে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। চিকিৎসক বলছেন এটা ম্যাস হিস্টেরিয়া (H.C.R) রোগ।মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালিন সময়ে সপ্তম শ্রেণির একজন মেয়ে শিক্ষার্থী মাথা মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি দেখে তাকে ধরে প্রথমে মাথায় পানি দেয়া হয়। এতেও সে সুস্থ হচ্ছিলনা। ক্রমেই তার শ্বাস প্রশাস বেড়ে যাচ্ছিল। এর কিছু সময় পর ওই ক্লাস সহ অন্যান্যে ক্লাসের আরো কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এসময় অষ্টম এবং নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। তখন তারাতারি স্কুল ছুটি দেয়া হয়। এসময় কোন কোন অভিভাবক খবর পেয়ে ছুটে আসেন। তখন অসুস্থ সবাইকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

এ সময়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা অসুস্থদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছেন। হঠাৎ বিদ্যালয়ের একাধিক মেয়ে শিক্ষার্থীরা একসাথে অসুস্থ হয়ে পড়ায় অনেকটা আতঙ্কিত ও চিন্তত হয়ে পড়েছেন অভিভাবকরা। তবে হাসপাতালের ডাক্তার ও নার্সরা বলেছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা চলছে। তারা শীগ্রই সুস্থ হয়ে উঠবে।বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শরীফ উদ্দীন ফরাজি জানান, হঠাৎ একসঙ্গে ১৫ জন ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসা শুরু করেছে সুস্থ হয়ে গেলে অবশ্যই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।আরামকাঠি হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. শাহজালাল হাওলাদার জানান, বিদ্যালয় শুরুর এক ঘন্টার মাথায় প্রথমে ভবনের দ্বিতীয় তলা থেকে অষ্টম শ্রেণির একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ক্রমেই তার শ্বাস প্রশাস বেড়ে যায়। আমরা শিক্ষকরা দৌড়ে তার কাছে গেলে পরক্ষনেই ওই শ্রেণির আরো চারটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে। ষষ্ট, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণি মিলিয়ে মোট পনেরজন একইভাবে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত স্কুল ছুটি দিয়ে অভিভাবকদের খবর দেয়া হয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ভর্তি নেন। তাদের অক্সিজেন ও সেলাইন দেয়া হচ্ছে। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান,হটাৎ অসুস্থ হয়ে একসাথে পনেরজন মেয়ে শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি নেয়া হয়েছে। অসুস্থদের অক্সিজেন ও সেলাইন লাগানো হয়েছে। এটাকে ম্যাস হিস্টেরিয়া (H.C.R) বলা হয়। ভয়ের কোন কারন নেই। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓