1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাজাপুরে সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ ও একচেটিয়া সিদ্ধান্তের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে সরকারি বরাদ্দ ও উন্নয়ন কর্মকাণ্ডে একচেটিয়া সিদ্ধান্ত এবং রাজনৈতিক অংশগ্রহণে বৈষম্যের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ রোববার এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, একটি দলের বহিষ্কৃত নেতাদের প্রভাবেই এই অনিয়ম চলছে।তাদের দাবি, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে দলীয় লোকদের মাঝে বরাদ্দ দেওয়া হচ্ছে। এমনকি ভিজিডি তালিকায় অন্তর্ভুক্তির জন্য অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।বক্তারা বলেন, প্রশাসন এক সময় সকল দলের মতামত নিয়ে কাজ করলেও এখন একটি গোষ্ঠীর পরামর্শেই উন্নয়ন বরাদ্দ বণ্টন করা হচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক টি. হায়দার খান সজিব বলেন, “আমরা একটি গোষ্ঠীর কাছে জিম্মি। প্রতিটি স্তরে বৈষম্যের শিকার হচ্ছি।”উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, কিছু প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓