1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল উৎসব

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান প্রতিভা মডেল একাডেমী স্কুলে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও গ্রীষ্মকালীন ফল উৎসব। আজ সকালে মধ্যবাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড তৌহিদুল ইসলাম আলম’র সহধর্মনী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ওয়াহিদা খাতুন মিতা’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, রহিমা আফছার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল। অনুষ্টানটি পরিচালনা করেন,বিদ্যালয়ের শিক্ষিকা রুবিনা খাতুন।প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন অভিভাবক সমাবেশের আগে লাল ফিতা কেটে ফল উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় তিনি ঘুরে ঘুরে বিভিন্ন ফলের সমাহার দেখে মুগ্ধ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓