1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোদ-বৃষ্টি-ঝড়েই বিদ্যুৎ ‘নড়ে বড়ে’, দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আকাশে কালো মেঘ জমলেই রুহিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সামান্য ঝড় বা বৃষ্টিতে বিদ্যুৎ থাকাটাই যেন ভাগ্যের ব্যাপার। গত রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা এবং সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ছিল না বিদ্যুৎ। এলাকাবাসীর অভিযোগ, মেঘ বা ঝড় হলেই কখন বিদ্যুৎ যাবে সে নিয়ে রীতিমতো আতঙ্কে থাকেন তাঁরা। বিদ্যুৎ সরবরাহ লাইনে তারের টেম্পার নেই, অনেক খুঁটিও দুর্বল। হালকা বাতাসেই তার ছিঁড়ে বা গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। আশিক ও মুন্না নামে দুই গ্রাহক বলেন, “এই বিদ্যুৎ ব্যবস্থা এখন পুরোপুরি জোড়াতালির ওপর চলছে। মেঘ দেখলেই মনে হয় এই বুঝি বিদ্যুৎ গেল!” দিনে অন্তত ৪-৬ বার লোডশেডিং হচ্ছে, আর রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। ব্যবসায়ীরাও ক্ষতির মুখে। পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও ফোনে সাড়া পাওয়া যায় না, বরং সবসময় ‘ওয়েটিং’ থাকে বলে অভিযোগ গ্রাহকদের। রুহিয়া পল্লী বিদ্যুৎ জোনের জেনারেল ম্যানেজার প্রকৌশলী গগন সাহা বলেন, “বড় দুর্ঘটনা এড়াতে মেঘ ও ঝড় শুরু হলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঝড়ের সময় গাছের ডাল পড়ে তার ছিঁড়ে যায়, ট্রান্সফরমার ও ইনস্যুলেটর নষ্ট হয়। অবৈধ ডিস ক্যাবলও সমস্যার অন্যতম কারণ।” তিনি আরো জানান, ওজোপাডিকোর পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। তবে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓