1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করছেন খয়বর আলী

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাঈদ হোসেন পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় প্রতিবন্ধী স্ত্রী সুমি আক্তার (৩৫) ও ছেলে সন্তান শাহজাহান (১২) কে নিয়ে দীর্ঘদিন ধরে অন্যের জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে জীবন যাপন করে আসছেন দিনমজুর খয়বর আলী (৪২)।জানা যায় ওই এলাকার এক প্রভাবশালীর জমির উপর ঝুপড়ি ঘর নির্মাণ করে প্রতিবন্ধী স্ত্রী ও ছেলে সন্তান কে নিয়ে অন্যের বাড়িতে দিন মজুরির কাজ কষ্ট করে জীবন যাপন করে আসছেন খয়বর আলী। কিন্তু ঐ জমি শরীক দারি হওয়ায় আর ওই স্থানে বসবাস করা সম্ভব হচ্ছে না, অবশেষে সরকারের কাছে সরকারি ঘরের আবেদন করেন তার স্ত্রী সুমি আক্তার।সুমি আক্তার বলেন আমার স্বামী দিনমজুরির এবং আমি প্রতিবন্ধী হওয়ায় জমি কিনে বাড়ি করা সম্ভব হয়নি তার পক্ষে,এছাড়াও গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করে ছিলাম কিন্তু সেই সময় আমরা ঘর পাইনি। এরপরে আমার দেবর আমার ছেলের নামে দুই শতক জমি দেয় সেখানেও একটা চালা ঘর নির্মাণ করার সামর্থ নেই আমাদের। এ বিষয়ে দিনমজুর খয়বর আলী জানান গুচ্ছগ্রামে ঘরের জন্য আবেদন করেছিলাম কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি।তাই বর্তমান আমাদের পাটগ্রাম উপজেলার (ইউএনও) স্যার যদি মানবিক দৃষ্টিকোণ থেকে একটি সরকারি ঘরের ব্যবস্থা করে দেন তাহলে বাকি জীবনটা স্ত্রী সন্তানকে নিয়ে কেটে দিয়ে মরলেও শান্তি পাব।এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (মাজু) জানান ভূমিহীন খয়বর আলীর বিষয়টি আমাদের সবার জানা আছে তার মাথা গোজার একটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓