1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎পিরোজপুরে ওয়ার্ড ভিশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২ টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিশুদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। “স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিড়ি, দীপ্ত পায়ে আশার আগুন বুকে জালি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিশু ফোরাম, যুব ফোরাম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের হাতে কলম, খাতা ও খেলনার জায়গায় যেন কোনভাবেই কাজের ভার না পড়ে। শিশু শ্রম রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। শুধু আইন করলেই হবে না, প্রয়োজন সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্যের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্সিয়া জোয়ান্না হালদার,স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন ফ্যাসিলিটেটর মেহেদী মাসুদ, যুব ফোরাম প্রতিনিধি সুমাইয়া আক্তার তন্বী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓