1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে তৃতীয় কাউখালীর দুই শিক্ষার্থী

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫২২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান মেলা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রজেক্ট ( Renewable City) উপস্থাপন করে তৃতীয় স্হান অর্জন করেছে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুদ্র নীল কর নিলয় ও রাজীন কবির।শুক্রবার (২০ জুন) রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তিনদিন ব্যাপি এই আয়োজন গত ১৮ জুন থেকে শুরু হয়ে ২০ জুন সমাপ্ত হয়।এতে জাতীয় বিজ্ঞান মেলা বিভাগে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র নীল কর নিলয় ও রাজীন কবির জুনিয়র গ্রুপে অংশ নিয়ে প্রজেক্ট (Renewable City) উপস্থাপন করে তৃতীয় স্হান অধিকার করে।

তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করে। এরপর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ৬৪ জেলার প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। তাদেরকে পুরস্কার হিসেবে নগদ টাকা, সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়েছে।জাতীয় পর্যায়ে তৃতীয় স্হান অর্জন করার অনুভূতি জানাতে রুদ্র ও রাজীন বলেন, আমরা চিন্তাই করিনি যে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে পুরস্কার পাবো। এই সাফল্যের পেছনে আমাদের স্কুলের অবদান অসামান্য। স্কুলের শিক্ষক এবং পিতা মাতার অনুপ্রেরণাই আমাদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে সাহস ও উৎসহ যুগিয়েছেন বলেই আমরা আজ এই কৃতিত্ব অর্জন করতে পেরেছি।সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান বলেন, জাতীয় পর্যায়ে আমাদের প্রতিষ্ঠান থেকে জুনিয়র গ্রুপে প্রজেক্ট উপস্থাপন করে দশম শ্রেণির ছাত্র রুদ্র ও রাজীন তৃতীয় হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির এবং গর্বের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓