1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ইন্দুরকানিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাজিদ খান (১৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) রাতে গাজীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাজিদ খান উপজেলা পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের সোহাগ খানের ছেলে।এ ঘটনায় বুধবার সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে সাজিদ খান গাবগাছিয়া গ্রামের এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে দুই পরিবার মিমাংসার চেষ্টা করে। মিমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓