1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বিএনপি’র বৃক্ষরোপণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ করেছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে কয়েক শতাধিক বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলেও অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন তাই নিম গাছকে সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত।আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছ বিভিন্ন গাছ রোপন করেছি। বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে।আমরা দেশ কে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓