1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

মঠবাড়িয়ায় প্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী মোঃ রিয়াজুল ইসলাম রণি নামে এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি করার অভিযোগে মোঃ নাঈম হোসেন (তাজ নাঈম) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত দশটার দিকে থানা পুলিশ অভিযুক্ত নাঈম হোসেনকে আটক করে। সে পার্শ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার মোঃ শাহ আলমের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ভুক্তভোগী প্রবাসী রিয়াজুল ইসলাম রণি মঠবাড়িায় উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় উপজেলার পাঁচশতকুড়া গ্রামের মোঃ রিয়াজুল ইসলাম গত চার বছর আগে কাজের সন্ধানে সৌদি আরব যান। তার পরিবারের লোকজন কয়েক দিন যাবৎ তার মোবাইল নম্বরটি বন্ধ পায়। যার ফলে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।এরই মধ্যে গত ২৪ জুন আল আমিন নামের তার এক সৌদি প্রবাসী আত্মীয়র মোবাইল নম্বরে কল দিয়ে একটি চক্র রিয়াজুল আটক আছে বলে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাকে একটি বিকাশ নম্বরও দেয় চক্রটি। পরে প্রবাসী আল আমিন বিষয়টি রিয়াজুল ইসলামের পরিবারকে জানান। তিনি অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নম্বরটিও রিয়াজুলের পরিবারকে জানিয়ে দেন। পরে পরিবারের লোকজন ওই বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠান। এবং বাকি ৩০ হাজার টাকার জন্য কয়েকদিন সময় চান। পরে এ ঘটনায় অপহৃত প্রবাসী রিয়াজুল ইসলামের দুলাভাই মো. ইসমাইল আকন অপহরণের বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধার ডায়রি করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নম্বরটি তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে বৃহস্পতিবার দিবাগত রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নাঈম হোসেনকে আটক করে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুলাহ আল মামুন বলেন, প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পেয়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে নাঈমকে আটক করা হয়েছে।ভুক্তভোগী ওই প্রবাসীর পরিবার জানিয়েছে সৌদি আরবে আটক প্রবাসীকে ছেড়ে দিয়েছে চক্রটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓