1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজের প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিভিন্ন পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট, কু-উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে সামাজিক ভাবে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, আড়ালিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নৌযানে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এঘটনার সাথে জড়িত নই।গত কয়েকদিন ধরে যে কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।এই কল রেকর্ডটি আমার নয়। এটি কার কল রেকর্ড সেটিও আমি জানি না। আমার প্রতিপক্ষের লোকজন এটি আমার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের ব্যাপারে আমি আইনি পদক্ষেপ গ্রহণ করব’।সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। আমি বিশ্বাস করি, তারা প্রকৃত সত্য উদঘাটন করবেন এবং যথাযথ সংবাদ প্রকাশ করবেন সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মনিরুজ্জামান মনির এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।এসময় উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল সরকার,বিএনপি নেতা আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শামসুদ্দিন প্রধান, বিএনপি নেতা রিপন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓