1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যাদের হাতে নিজের দলের কর্মী নিরাপদ নয়! তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে ——মাসুদ সাঈদী

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনিত পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র সাবেক ইন্দুারকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন ইসলামকে যারা ভয় করে তারা দূর্ণীতিকে জাহান্নামের আগুনের মতই ভয় করে। তারা দূর্ণীতি করবে না। যারা দূর্ণীতি করে না আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ জামায়াত ইসলামই করতে পারবে।বাংলাদেশ জামায়াত ইসলামী ইতোমধ্যে ৩শ আসনের মধ্যে ২৯৬ টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করেছে। প্রার্থী ঘোষনা করার পর বাংলাদেশের এমন কোন উপজেলা দুইটা গ্রুপে মারামারি করে ৫ জন মারা গেছে আর ৩ জন ঠ্যাং ভেঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে এমন রিপোর্ট দেখছেন আপনারা ? অথচ কোন কোন দলের ওয়ার্ড ইউনিয়ন কাউন্সিল হয় সেখানে নিজেরা নিজেরা চেয়ার ভাঙ্গে অফিস ভাঙ্গে শেষ মেশ মাথা ও ভাঙ্গে। যারা নিজেরা নিজেদের নিরাপত্তা দিতে পারে না।যাদের হাতে নিজেদের দলের কর্মী নিরাপদ নয়, তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে? সোমবার (৭ জুলাই) বিকাল ৫ টায় পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে ও মাওলানা শামসুল হকের সঞ্চালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাসুদ সাঈদী দেশ পরিবর্তনের জন্য ইসলামী শাসন কায়েম করতে দাড়িপাল্লায় ভোট চেয়ে আরো বলেন, দেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে রাখতে হলে এবারে আপনারা নিজেরা শপথ নিয়ে পরিবার-পরিজন বন্ধু বান্ধব মিলে ভোটের তারিখ যেদিন ঘোষনা হবে সেদিন সবাই দাড়িপাল্লায় ভোট দিব।তিনি আরো বলেন আমার পিতা সংসদ সদস্য থাকা অবস্থায় কেহ বলতে পারবে না একটি টাকার দূর্ণীতি করেছে। আমাকে নির্বাচিত করলে আমিও আমার বাবার ন্যায় আপনাদের খেদমত করব। ভালো নেতা বাছাই করলে ভালো থাকবেন মন্দ নেতা বাছাই করলে মন্দ থাকবেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রটারী কাজী মোসলে উদ্দিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার, শিবিরের উপজেলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓