1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এসএসসির গণিতে ফেল: ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুমাইয়া (১৬) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা অভিমানে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছেন।শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে। সুমাইয়া ওই গ্রামের বাসিন্দা ও উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া এ বছর নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন। গতকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হলে সুমাইয়া গণিত বিষয়ে অকৃতকার্য হয়। সুমাইয়ার চাচা মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যায়। তার মা নাসিমা বেগম বাড়ির পাশে নিজেদের দোকানে কাজ করছিলেন। এর কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখেন দরজা লাগানো। দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্যে ঝুলে আছে। এ সময় তিনি ডাক-চিৎকার দিলে সবাই ছুটে এসে সুমাইয়াকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কেনো সন্তান নেই। সে এবারের এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিলো। আমিসহ তার বাবা ওকে অনেক বুঝিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি। পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্যে আমার স্বামীর গামছা গলায় পেঁচিয়ে ঝুলছে। সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিলো। দুর্ভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে এ ঘটনা ঘটাতে পারে। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমীন জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে সুমাইয়া নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পোস্টমার্টেমের জন্য ব্যবস্থা চলছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓