1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়। বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।পদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ-সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল, এবং জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি।গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓