1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ১৯ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক মিছিল অনুষ্ঠিত হয়।বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর জামায়াতের উদ্যোগে এক মিছিল বের হয়। পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলটি বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) সামনে থেকে শুরু হয়ে বিলাস চত্বর দিয়ে ফলপট্টি স্বর্ণকারগলি হয়ে আবার বড় মসজিদের পাশ দিয়ে পৌর ভবনের সামনে দিয়ে গিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে শেষ হয়। এতে ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য “চলো চলো ঢাকায় চলে মহাসমাবেশ সফল কর”, স্লোগান দিতে থাকে। মিছিলে সদ আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓