1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পিরোজপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে জেলা পর্যায়ে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ জুলাই) সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত জাহান।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রীস আলী আযিযীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায় সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

চিত্রাঙ্কন ও গ্রাফিতিতে ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের বিভিন্ন দৃশ্য চিত্রায়িত করে শিক্ষার্থীরা। এতে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্হান অর্জন করে কাউখালী উপজেলার সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্হান অর্জন করে একই উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্হান অর্জন করে পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্হান অর্জন করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় ভান্ডারিয়া উপজেলার মাজেদা বেগম মহিলা কলেজ ও তৃতীয় কাউখালী উপজেলার দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓