1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

গলাচিপায় ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধ :

পটুয়াখালী জেলার গলাচিপায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর সার্বিক সহায়তায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকাল ১০টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্প্রসারিত ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদরুন নাহার, সহকারী পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, রীনা রানী, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, পটুয়াখালী।উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় করেন গলাচিপা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মিয়া মো:মাসুম বিল্লাহ। আগত অতিথিবৃন্দ উপজেলার ২০২২/২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন।অনুষ্ঠানটি সার্বিকভাবে সমন্বয় করেন, মো. আবুল কালাম সাঈদ, একাডেমিক সুপারভাইজার, গলাচিপা, পটুয়াখালী।এ সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓