1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি :

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে, থেমে থেমে বইছে দমকা হাওয়া।এদিকে রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাহিরের বসতভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয়। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓