1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরে আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ৭৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ৬ নং ওয়ার্ড বিএনপি।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খাইরুল হাসান মারুফ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সদস্য এহসানুল কবির (লীন) পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের জনগণের আকাঙ্ক্ষা ও মুক্তির পথনির্দেশনা। এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর বিএনপি কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও আলোচনা সভার মাধ্যমে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓