1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও নতুন ছাত্রদের ছবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগষ্ট) বাদ মাগরিব অত্র মাদরাসার সভাপতি মোঃ বদরুদ্দোজা মিঞার সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি থেকে ছাত্রদের ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন, বদরপুরী হুজুর আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিকী। এসময় এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষার্থী – অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

মাদরাসার প্রথম ব্যাচের সফল হাফেজ ছাত্রদের বিদায় ও নতুন ছাত্রদের সবক অনুষ্ঠানে সফল বিদায়ী হাফেজ ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেয়া হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ বদরুদ্দোজা মিঞা বলেন, প্রতিষ্ঠানের প্রথম ব্যাচে সফলভাবে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। তাদের আজ অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়ে বিদায় দিতে পেরে মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকরিয়া আদায় করছি।তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীর সকল মুসলমান ভাইয়েরা আমাদের হাফিজি মাদরাসার জন্য দোয়া করবেন, যেন প্রতি বছর সফল ভাবে যুগ যুগ শ্রেষ্ঠ হাফেজ ছাত্র তৈরি করতে পারি। তারা যেন দ্বীনের খেদমতে অটল থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓