1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

 
গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গলাচিপার সকল শহীদের সমাধিস্থলে একযোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৮টায় একযোগে গলাচিপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আমখোলা ইউনিয়নের শহীদ মো. জাহাঙ্গীর খান এঁর সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।এ সময় উপস্থিত ছিলেন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও আমখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফোরকান মোল্লা।একই সময়ে কলাগাছিয়া ইউনিয়নের শহীদ মো. রাব্বি এঁর সমাধি স্থলে উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আকরামুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন, চিকনিকান্দি ইউনিয়নের শহীদ মামুন হাওলাদারের সমাধি স্থলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, ডাকুয়া ইউনিয়নের শহীদ সাগর গাজীর সমাধি স্থলে মেরিন ফিসারিজ অফিসার মো. মাহমুদুল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নিয়াজ হোসেন, পানপট্টি ইউনিয়নের শহীদ মো. আতিকুল ইসলামের সমাধি স্থলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাহিদ হোসেন,চরকাজল ইউনিয়নের শহীদ মো. রাসেল মাহমুদ এঁর সমাধি স্থলে কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাসেম আলী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আনিচুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓