1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পুত্রবধূ কর্তৃক আসমা আক্তার (৪৫) নামে এক শাশুড়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের আদালত চত্বরে স্থানীয় শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।মানববন্ধনে নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম বলেন, আমার বড় ভাই প্রবাসে থাকেন তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাত ভাই কালাম হাওলাদারের সাথে পরকিয়ায় জড়ান। আমার মা আসমা আক্তার বিষয়টি জেনে যাওয়ায় ভাইয়ের স্ত্রী জান্নাতি ও ফুফাত ভাই কালাম আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হত্যাকারী কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। যা ভুক্তভোগী পরিবারের জন্য চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓