1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বাইজিদ আহমেদ, কাউখালী – নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দিতে জনগণের প্রতি আহবান জানান।এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্হানীয় গণমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓