1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১

পিরোজপুরে ‎প্রবীণ নেতা মোতালেব আকনের শেষ ইচ্ছা পূরণ করতে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান ‎

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ‎

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীন নেতা মোতালেব আকনের শেষ ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন।
‎সোমবার (৬ অক্টোবর) বিকেলে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে প্রবীন নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মোতালেব আকন। সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যলেলে প্রচারিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসলে তা নজরে পড়ে তারেক রহমানের। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’ – এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য। এরই ধারাবাহিকতায় সোমবার ৬ অক্টবর বিকেলে এ ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। এ ছাড়া কালের কণ্ঠের যুগ্মসম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান এ সময় উপস্থিত ছিলেন।‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা,সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা ছাড়াও পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। সাক্ষাৎ শেষে নেতারা জানান, দেশনায়ক তারেক রহমানের এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার ইচ্ছা পূরণ নয়, বরং তৃণমূল কর্মীদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তারা এ ঘটনাকে দলের ঐক্য সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓