1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের স্মরণে পিরোজপুরে আলোচনা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআইপাড়া সড়কের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।স্মরণসভায় বক্তারা বলেন, “মরহুম আলতাফ হোসেন ছিলেন নির্ভীক, আদর্শনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিক। তাঁর উদ্যোগে গঠিত জাতীয় সাংবাদিক সংস্থা দেশের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর সাংবাদিকতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন সংস্থা‘র কেন্দ্রীয় নিবাহী পরিষদের সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন এবং মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মেহেদী হাসান সোহাগ এর সঞ্চলানায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও ৫নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, সংস্থার জেলা শাখার নির্বাহী সদস্য ও আমার বার্তা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম চেীধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিনিধি তামিম সরদার, মোহনা টেলিভিশন প্রতিনিধি নূর উদ্দিন, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ মাহামুদ হোসাইন, দেশটিভি প্রতিনিধি জালিস মাহমুদ, সবুজ নিশান প্রতিনিধি প্রসেনজিৎ মিস্ত্রী, প্রথম কথা প্রতিনিধি সুদর্শন ব্যানার্জী, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দিপঙ্কর রায়, সাদী মোঃ হিমেল ও সাহারিয়ার কিংজল প্রমুখ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন লেখক ও কবি আল-আমিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় মরহুম আলতাফ হোসেনসহ প্রয়াত সদস্য শেখ জাকির আহম্মেদ, দেলোয়ার হোসেন ও শফিকুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓