1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সাংবাদিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক হোসাইন আমির। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, এশিয়া টিভি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার মোঃ রাজিব তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা শাখার সভাপতি এম. এম. রাজ্জাক পিন্টু, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজী মাসুদ, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এবং বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ জাফরান হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বাদল হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন হাওলাদার।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংবাদকর্মীদের অধিকার ও কল্যাণের স্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা শেষে অসুস্থ ও আর্থিক ভাবে অসচ্ছল কয়েকজন সাংবাদিকের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓