1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ কাউখালী প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি রবিন, সম্পাদক মনির ঈদ পরবর্তী বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বর আর সন্ধ্যা নদীর তীর জুড়ে উৎসবের ঢেউ বিভিন্ন মন্ত্রণালয়ে হঠাৎ প্রধানমন্ত্রীর পরিদর্শন গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক শিশুদের ইসলামী শিক্ষার সাথে কারিগরি শিক্ষা দেয়া প্রয়োজন—ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা

কাউখালী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেনির ছাত্রীদের নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত ছয়কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (৯ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ।এ সময় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান, নুর নাহার, গভর্নিং বডির সদস্য রাকিব তালুকদার, কিরণ হালদার ও মো. নুরুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি এস এম আহসান কবির নবীনদের উদ্দেশ্যে বলেন, কাউখালী মহিলা ডিগ্রি কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা যেমন সবসময় সন্তানের মঙ্গল কামনা করে তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো।অনুষ্ঠানে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছয়জন ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়।এসময় কলেজের ছাত্রীরা ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক- কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓