1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাউখালীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বিশেষ মহড়া চালিয়েছে।মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত ও বুধবার সকালে কাউখালী থানা পুলিশ এ মহড়ায় অংশ নেয়। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক কৌশলগত মহড়া পরিচালনা করেন। পুলিশ সদস্যরা উপজেলার জনসমাগমস্থলগুলোতে গাড়িবহর, মোটরসাইকেলে টহল পরিচালনা করেন।পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপতৎপরতা, নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা না ঘটে, সে জন্য এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বজায় রাখা হচ্ছে।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓