1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ভাই ‘ট্রাকে’ উঠলে, দলীয় পদ-পদবী ফিরিয়ে আনার ব্যবস্থা করব – নুরুল হক নুর কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গাজীপুরে সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর মহানগরীর সালনা এলাকায় সাংবাদিকের বাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগে গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন সাংবাদিক মো:সাইফুল ইসলাম মানিক। বুধবার (১২ নবেম্বর) দুপুরে মানিকের বাড়ির সিমানা হইতে তিনটি ফলজ গাছ কেটে নিয়ে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী মো:সাইফুল ইসলাম জানান, ২০০২ সালে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মৌজায় সিএস-১৪, এসএ-২০৪নং, আরএস-৩৯২নং খতিয়ানভুক্ত সিএস ও এসএ-১০৯৩নং, আরএস-১৯৮৪নং দাগে, ৮.২৫ শতাংশ জমি আমি সাফ কবলা দলিল মূলে বিবাদি আব্দুল মান্নানের কাছ থেকে ক্রয় করি। আমর ক্রয়কৃত জমির খাজনা খারিজ করে এলাকার সকলের জ্ঞাতসারে সীমানা বেড়া দিয়া এবং স্থাপনা ঘর-বাড়ী নির্মান করে গাছপালা রোপন করে দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে থেকে বসবাস করছি।বুূধবার ১২ নবেম্বর আনুমানিক দুপুর ১২ টার সময় ১। আব্দুল মান্নান (৫৫) ২। মাহমুদা (৩০), ৩। মনিরা (২৮), ৪। শহিদুল (২২), সর্ব পিতা-আঃ মান্নান ৫। সেলিনা বেগম (৪৮),স্বামী-মোঃ আঃ মান্নান, জোরপূর্বক দেশীয় অস্র লাঠিসোটা নিয়ে আমার জমি হইতে গাছ কেটে নিয়ে যায়। এবিষয়ে থানা পুলিশের কাছে গেলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ইতিপূর্বেও তারা একাধিক বার আমার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় বলেও জানান। এবিষয়ে গাজীপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা রাশেদ জানান, অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করছি। ঘটনায় অভিযুক্তদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓