1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া কৃষকদলের উদ্যোগে কৃষি শস্য বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি শস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ শস্য বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।এ সময় গজারিয়ার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে সরিষা ও ধানের বীজ বিতরণ করা হয় নেতাকর্মীদের মাধ্যমে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক,প্রফেসর গিয়াস উদ্দিন,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজির সিকদার উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির বেপারি ও মোঃ সালাউদ্দিন।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন রুমি, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন সরকার,টেংগারচর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসিফ ইকবাল লিটন, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন মিয়াজী প্রমুখ।অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।এই শস্য বিতরণ কার্যক্রমকে স্থানীয় কৃষকরা স্বাগত জানান এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓