1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

মোঃ সাইদুল ইসলাম ঝালকাঠিঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় জমিজমা বিরোধের জেরে শিক্ষক দম্পতির বসতবাড়িতে হামলার অভিযোগ প্রতিপক্ষদের বিরুদ্ধে। সোমবার বিকালে উপজেলার আংগারিয়া আলিম মাদরাসার প্রভাষক মোঃ আবদুর খালেক ও পূর্ব পুটিয়াখালি দারুস সালাম ফাজিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মোসাঃ ফেরদৌসী বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।মোসাঃ ফেরদৌসী বেগম বলেন, ১১ ফেব্রুয়ারি দুপুরে জমিজমা বিরোধের জেরে একই এলাকার মাসুদ হাওলাদার, ইব্রাহীম তালুকদার, রানী বেগম, সেতারা বেগম, লিপা বেগম, শাহীনুর বেগম সহ প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের বসতবাড়িতে এসে আমাদের উপর হামলা চালায় এবং বসতবাড়িতে হামলা করে বসতঘরে থাকা ট্রাংক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে গেছে এবং আমাদের ঘরের সমস্ত আসবাবপত্র ও বসতঘরের বেড়া কুপিয়ে ক্ষতি সাধন করে।এমনকি ৯ বছরের কন্যা সন্তান তাইয়েবা সুলতানাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় ও সকল প্রতিপক্ষরা আমার উপর হামলা চালায়।তখন আমাদের ডাক চিৎকারে স্থানীয় লোক জন চলে আসলে আমাদের হত্যা সহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। মোঃ আবদুর খালেক বলেন, আমাদের বসতবাড়িতে হামলা করছে প্রতিপক্ষরা, ওরা আমার স্ত্রীর উপর হামলা চালিয়ে আহত করেছে। আমরা নিরাপত্তা হীনতায় আছি, প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে,আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের উপর ও বসতঘরে যে হামলা চালিয়েছে তার সঠিক বিচার দাবি করছি।এ বিষয়ে প্রতিপক্ষ মাসুদ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কোন হামলা চালাই নাই, আমাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগ সত্য না। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓