1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা বগুড়া-৬ উপনির্বাচনে আলোচনায় জুবাইদা জাইমা ও শর্মিলা মুন্সীগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পিরোজপুরে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কাউখালীতে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নেছারাবাদে একুশের প্রথম প্রহরে অনুপস্থিতি: শহীদ মিনারে না গিয়ে বিতর্কে জামায়াত নাজিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা – ইলিয়াস হোসেন মাঝি

সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে সরকার গঠন করেছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন । এদিন বিকেলে ৪৯ সদস্য বিশিষ্ট নবগঠিত সরকারের মন্ত্রিপরিষদের শপথ নেন। প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেন। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। এরই ধারাবাহিকতায় এখন আলোচনায় সংরক্ষিত নারী আসন। এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে। কে হচ্ছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য? তবে,অনেক নারী নেত্রী এবার বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হবেন বলে জানা গেছে।তারই ধারাবাহিকতায় রাজপথের ত্যাগী নারী নেত্রী পাবনা ঈশ্বরদী মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য দেখতে চায় এলাকাবাসী, বিএনপি হাইকমান্ডের কাছে জোর দাবি। তাঁর সমর্থকদের ভাষ্য, রোকেয়া হাসেম একজন ত্যাগ ও সাহসিকতার ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজনীতির পাশাপাশি নারীদের মর্যাদা ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী। তাঁদের দাবি, নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংসদে গেলে তিনি নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সম্প্রসারণ এবং তৃণমূল উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা। এ প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ। তাঁদের মতে, দুঃসময়ের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেত্রী নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হলে তা এলাকাবাসীর জন্য কল্যান কর হবে বলে অনেকেই মতপ্রকাশ করেছেন। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী নারী নেত্রী রোকেয়া হাসেম নারীর সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী। স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ের দলের পাশে থাকার স্বীকৃতি হিসেবেই তাঁকে সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য করা উচিত। এ দাবিতে এলাকায় ইতোমধ্যে আলোচনা, মতবিনিময় সভা ও গণসমর্থন জোরদার হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়ে,ছাত্র পরিষদে( প্রথম) তিনি প্রচুর ভোট পেয়ে সাধারণ সম্পাদিকা জয় লাভ করে ভেড়ামারা ডিগ্রী কলেজে, রোকেয়া হাসেম রাজপথের বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।গ্রেপ্তার, কারাভোগ ও নির্যাতনের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় আদর্শ থেকে সরে দাঁড়াননি। একজন নারী নেত্রী হিসেবে রিমান্ডে নেওয়ার অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক অঙ্গীকারকে দুর্বল করতে পারেনি, এমন মন্তব্য করে অনেকেই।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্যোগে ভ্যানগার্ড হিসেবে ছিলেন রোকেয়া হাসেম। কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের কন্যা, তার এক ভাই কুষ্টিয়া-২ আসনের তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, তার আরেক ভাই ভেড়ামারা উপজেলা সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখা আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম,এবং রোকেয়া হাসেম ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আদর্শিক ও ত্যাগী রাজনীতি করে আসছেন।বিএনপি এর জন্মলগ্ন থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করা তাঁর এই সংগ্রামী পথচলা নারীদের নেতৃত্বে নতুন শক্তি যোগাবে ইনশাআল্লাহ। সরকারি চাকরিজীবী হওয়াসত্বেও বিএনপি এর রাজনীতি তিনি চালিয়ে গেছেন । বিধবা হয়ে একা দুই সন্তান নিয়ে রাজনৈতিক পথ কে শক্ত হাতে ধরেছে, কোন বাধা-বিপত্তি, কোনো হুমকিও তাঁকে আপোষ করাতে পারে নি। তাঁর মেধাবী সন্তান বিসিএস এর ভাইবা থেকে বাদ পড়েছে শুধুমাত্র এই বিএনপি পরিবারের হওয়াতে। যাদের মতো রাজনীতিবিদরা বিএনপির রাজনীতিকে টিকিয়ে রেখেছেন, তাদের কে মূল্যায়ন করা হোক এভাবে উঠেছে পাবনা ঈশ্বরদী উপজেলা এলাকাবাসীর। যখন সবাই বিএনপি এর নাম বলতে ভয় পেত তখন থেকে তিনি রাজপথে তৃণমূলের সাহসী দিয়েছেন এই নেত্রী, দৃঢ় মনোবল কণ্ঠস্বর ,এবং সকলের আস্থাভাজন রোকেয়া হাসেম। যোগ্য, পরীক্ষিত ও তৃণমূলভিত্তিক এই নেতৃত্বকেই জাতীয় সংসদে দেখতে চাই।সময় এখন যোগ্য নেতৃত্বকে মূল্যায়নের।এ বিষয়ে জানতে চাইলে রোকেয়া হাসেম বলেন, আমার ঠিকানা বিএনপি ও জিয়া পরিবার। আমি সব সময় দলের জন্য কাজ করেছি। রাজপথে থেকেই কর্মসূচি বাস্তবায়ন করেছি। সেই দল এখন ক্ষমতায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে দেশ। আমার বিভাগের নেতাকর্মী ও সাধারন মানুষও চায় আমাকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে। তাই আমিও চাই আমাকে এমপি হিসেবে মনোনয়ন দিলে আমাদের প্রিয় নেতা সরকার প্রধান তারেক রহমানের প্ল্যান বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓