1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা বগুড়া-৬ উপনির্বাচনে আলোচনায় জুবাইদা জাইমা ও শর্মিলা মুন্সীগঞ্জে ভাষা দিবসের আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পিরোজপুরে ভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ


‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের গলাচিপায় প্রথম শুভ আগমন উপলক্ষে উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের, ব্যবসায়িক সমিতি, হিন্দু সম্প্রদায়, সাংবাদিকবৃন্দের পক্ষ থেকে ফুলেল বরণ, মতবিনিময়, ইফতার ও দোয়ায় আয়োজন করা হয়। (২৭শে ফেব্রুয়ারী) শুক্রবার বিকাল ৪টায় উপজেলা রেস্ট হাউজ সংলগ্ন মাঠে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারী ও বেসরকারী প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে ব্যবসায়িক সমিতির সাথে মত বিনিময় করেন। এছাড়া, বিকাল ৫টা ৩০ ঘটিকায় গলাচিপা উপজেলা প্রসাশন মাঠ অফিস চত্বরে সমতা ও অন্তর্ভুক্তি মূলক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক উন্মুক্ত মত বিনিময় ও  ইফতার পার্টি  অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি গলাচিপা  জনগণ  তাকে ভোট দিয়ে নির্বাচিত করে মন্ত্রী হওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করেন। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকল জনগণকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গলাচিপা গড়তে সকলের সহযোগিতা চাই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসাবে কাজ করার আহ্বান জানান।  পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, গলাচিপা প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ ও টেলিভিশন ফোরাম সাংবাদিক বৃন্দদের সাথে মতবিনিময়, উপজেলা ও পৌর বি এন পির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓