1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক গলাচিপা চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত  ও উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত করতে চাই – প্রতিমন্ত্রী নুরুল হক নুর ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদন্ড পিরোজপুরে গ্রীন ফোর্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গজারিয়ায় আগুনে পুড়ে নি:স্ব তিনটা পরিবার সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় রোকেয়া হাসেমকে স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি না ফেরার পথে চলে গেলে সাবেক মেয়র শামীমুল ইসলাম ছানা

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

​মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আধিপত্য বিস্তার এবং ‘সুপারস্টার গ্রুপ’-এর ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে।রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন সুপারস্টার ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় আনারপুরা ও ভবেরচর এলাকার বিএনপির দুটি পক্ষের লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় ককটেল বিস্ফোরণে মত তিনটি শব্দ পাওয়া যায় তবে সেগুলো ককটেল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপুর দুইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।এক পক্ষের ​মিজানুর রহমান বলেন, “আমাদের প্রতিষ্ঠান এম.কে. এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে বৈধ কার্যাদেশের মাধ্যমে সুপারস্টার গ্রুপে মালামাল সরবরাহ করে আসছে। গত কয়েকদিন ধরে স্থানীয় শাহাদাত হোসেন পান্নু, কাইয়ুম ও শাহনুর মেম্বারসহ ২০-২৫ জনের একটি গ্রুপ কোম্পানির কাছে চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় আজ তারা পরিকল্পিতভাবে কারখানার সামনে মহড়া দেয় এবং ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।অপর পক্ষের ​শাহাদাত হোসেন পান্নু অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি আজ সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা পরিষদে ছিলাম এবং এরপর থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি যতটুকু জানি আনারপুরা গ্রামের কিছু লোক বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে কারখানার সামনে মহড়া দিতে এলে ভিটিকান্দি ও আলীপুরা গ্রামের বাসিন্দারা একজোট হয়ে তাদের বাধা দেয়। গ্রামবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে।এদিকে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “দুপুরে কারখানার প্রধান ফটকের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। সেগুলো ককটেল কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে স্থানীয় কিছু যুবককে কারখানার আশেপাশে মহড়া দিতে দেখা গেছে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “সেখানে কথা কাটাকাটির একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এর বাইরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓