1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কাউখালী বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী ধরতে গিয়ে দুই পুলিশ আহত

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আসলাম হোসেন চান (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামির সাথে ধস্তাধস্তির একপর্যায়ে দুই পুলিশ আহত হয়েছে। আসলাম হোসেন চান কাউখালীর উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। জানাগেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লার নেতৃত্বে কাউখালী থানার পুলিশ উপজেলার উজিয়াল খান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।এ সময় আসলাম মারমুখী হয়ে পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা,এস. আই মাসুদ আল মামুন এবং আসামী আসলাম আহত হন। তাদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলাম হোসেন চানকে গ্রেফতারের পর রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓