1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

বরিশাল বিভাগীয় পর্যায়ে ১৬ জন অদম্য নারীকে ২০২৫ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়েছে। এদের মধ্যে” নির্যাতনের দুঃসময় মুছে জীবন সংগ্রামে জয়ী নারী”ক্যাটাগরিতে পুরষ্কৃার পেয়েছেন কাউখালীর শামীমা। ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার সকাল ১০ টায় মহিলা বিষয়ক অধিদফতর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে এবং বরিশাল বিভাগীয় প্রশাসন এর সহযোগিতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মনজির মোর্শেদ আলম, বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভাগের ১৬ জন নারীকে এ সম্মাননা এবং সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং সনদ নারীদের হাতে তুলেদেন। উল্লেখ্য শামীমা এর পূর্বে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও একাধিক বার অদম্য নারী জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট এবং সনদ পত্র পেয়েছেন। শামীমা কাউখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাবা আঃ আজিজ মাস্টার এবং মা দেলোয়া বেগম এর মেয়ে। শামীমা করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে সচেতনা, পরামর্শ সাহস যুগিয়ে এবং মানুষের কল্যানে নিস্বার্থ ভাবে কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓