1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণীর (১১) এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা (৫৭) নামের প্রতিবেশীর বিরুদ্ধে।অভিযুক্ত রতন মোল্লা উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামের মো. মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামারকাটি গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা অভিযোগ করে বলেন,আমি দুপুরের রান্না করার জন্য পিছনের বারান্দায় ছিলাম। আমার প্রতিবেশী রতন মোল্লা আমার ছোট মেয়েকে ঘরের সামনের বারান্দায় একা পেয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে সজোরে চাপ মারে। আমার মেয়ে ব্যথা পেয়ে ডাক চিৎকার দিলে আমি ওখানে গিয়ে রতন মোল্লাকে দেখতে পাই। আমাকে দেখে রতন মোল্লা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার স্বামীকে বিষয়টি জানালে আমার মেয়ে সব ঘটনা খুলে বলে। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে আমি তার বিচার চাই।স্থানীয় ফয়সাল হোসেন বলেন, স্কুলছাত্রীটির বাবার সাথে অভিযুক্ত রতন মোল্লার সাথে ভালো সম্পর্ক ছিল তাই ওই বাড়িতে তিনি প্রায়শই যাতায়াত করত। ওই ইস্কুল ছাত্রীটিকে সামনের বারান্দায় একা পেয়ে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। মেয়েটির চিৎকার শুনে তার পরিবারের লোকজন আসায় কোন অঘটন ঘটাতে পারিনি।এ বিষয়ে অভিযুক্ত রতন মোল্লার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ করেননি বাড়িতে গেলে সাক্ষাতে তার স্ত্রী সাবিনা বলেন, বিষয়টা আমি শুনেছি। নিজের মেয়ের বয়সী কোন ছাত্রীকে যদি তিনি এ ধরনের কাজ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। ঘটনার সাথে সাথে তিনি বরিশাল তার কোন এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন বলে আমাকে জানিয়েছেন।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓