1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন

নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্ন বাগানের মধ্যে ওই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর ধারে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে লাশটি পুরুষ ব্যক্তির হলেও তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশটি উদ্ধার করেছি। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে ইটভাটার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছে।ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেছারাবাদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাবিহা মেহেবুবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓