1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৫ মার্চ) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সড়কে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউল আহসান, জনপ্রিয় সাবেক কমিশনার ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সনাকের সহ-সভাপতি আফজাল হোসেন লাভলু, প্রভাষক মো. কাইয়ুম খান তনু ও মো. রিয়াজুল হক রেজা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓