1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়ক (জেড-৮৮০৬)-এর ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর বহুল প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান গাজীপুর নদীর ওপর ৭০-১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের দাবি জানান। তিনি বলেন, এ সেতু নির্মিত হলে গলাচিপার সঙ্গে বরগুনার আমতলী এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব হবে।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দক্ষিণাঞ্চল নদীবাহিত হওয়ায় এখানে সেতু ও সড়ক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি জনগণের উত্থাপিত দাবিকে যৌক্তিক উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর সুপারিশ পেলে অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।এসময় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, গত এক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সেতুটি নির্মাণের বিষয়ে ধারাবাহিক আলোচনা হয়েছে। তিনি সেতু-সংলগ্ন সড়কটি ছয় লেনে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি বদনাতলী-চরকাজল এবং বোয়ালিয়া-কোড়ালিয়া (রাঙ্গাবালী) নৌপথে জনগণের দুর্ভোগ লাঘবে সি-ট্রাক চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।স্থানীয়দের প্রত্যাশা, রাবনাবাদ সেতু বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓