1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সোমবার মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত পৌনে ১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।তীব্র বাতাসের তোড়ে বসতঘর, দোকানপাট ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং টিনের ছাউনি উড়ে যায়। উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ফকির বলেন, ‘ঝড়ের সময় কিছুই বুঝে ওঠার সুযোগ পাইনি। আমার বসতঘরের টিনের ছাউনি উড়ে গেছে। ঈদের আগে এমন ক্ষতিতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।ঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি ও লাইনের ওপর গাছ পড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাতভর অন্ধকারে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। তবে মঙ্গলবার দুপুর ২টার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে ঈদের আগে এমন দুর্যোগে অনেক পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় এক হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮০টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংক্রান্ত তথ্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓